Header Ads

Header ADS

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

 শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৫ সেপ্টেম্বর ১৮৭৬ - ১৬ জানুয়ারি ১৯৩৮) ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এবং বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক।[২][৩] তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে। বড়দিদি (১৯১৩), পল্লীসমাজ (১৯১৬), দেবদাস (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), শ্রীকান্ত (চারখণ্ডে ১৯১৭-১৯৩৩), দত্তা (১৯১৮), গৃহদাহ (১৯২০), পথের দাবী (১৯২৬), পরিণীতা (১৯১৪), শেষ প্রশ্ন (১৯৩১) ইত্যাদি শরৎচন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস।[২] বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন তিনি 'অপরাজেয় কথাশিল্পী' নামে খ্যাত। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ খ্রিষ্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক পান৷[৪] এছাড়াও, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে 'ডিলিট' উপাধি পান ১৯৩৬ খ্রিষ্টাব্দে।[৫]

শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়
শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়
শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়
জন্ম১৫ সেপ্টেম্বর ১৮৭৬
দেবানন্দপুর, ব্যান্ডেলহুগলি জেলাপ্রেসিডেন্সি বিভাগব্রিটিশ ভারত (অধুনা পশ্চিমবঙ্গভারত)
মৃত্যুজানুয়ারি ১৬, ১৯৩৮ (বয়স ৬১)
কলকাতাপ্রেসিডেন্সি বিভাগব্রিটিশ ভারত (অধুনা পশ্চিমবঙ্গভারত)
ছদ্মনামঅনিলা দেবী[১]
পেশালেখক
জাতীয়তাব্রিটিশ ভারতীয়
নাগরিকত্বব্রিটিশ ভারত ব্রিটিশ ভারতীয়
ধরনউপন্যাসছোটগল্প
উল্লেখযোগ্য রচনাবলিশ্রীকান্তদেবদাস
উল্লেখযোগ্য পুরস্কারডিলিট (ঢাকা বিশ্ববিদ্যালয়), জগত্তারিণী পদক (কলিকাতা বিশ্ববিদ্যালয়)
দাম্পত্যসঙ্গীশান্তি দেবী, হিরন্ময়ী দেবী

স্বাক্ষর

No comments

Powered by Blogger.