Header Ads

Header ADS

জসিম উদ্দিন

 জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৪ মার্চ ১৯৭৬) একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। 'পল্লীকবি' উপাধিতে ভূষিত, জসীম উদ্‌দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি।[১] ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগরসভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম উদ্‌দীনের।[২] তার নকশী কাঁথার মাঠ  সোজন বাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম।[৩] তার কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।[৪][৫]

জসীম উদ্‌দীন
পল্লী কবি জসীম উদ্‌দীন
পল্লী কবি জসীম উদ্‌দীন
জন্মমোহাম্মাদ জসীম উদ্‌দীন মোল্লা
১ জানুয়ারি ১৯০৩
তাম্বুলখানা, ফরিদপুর জেলাবেঙ্গল প্রেসিডেন্সিব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ)
মৃত্যু১৪ মার্চ ১৯৭৬ (বয়স ৭৩)
ঢাকা, বাংলাদেশ
পেশাকবি
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশ
শিক্ষাবাংলা ভাষা ও সাহিত্য
শিক্ষা প্রতিষ্ঠানকলকাতা বিশ্ববিদ্যালয়
ধরনকবিতা
উল্লেখযোগ্য রচনাবলি
উল্লেখযোগ্য পুরস্কারএকুশে পদকস্বাধীনতা পুরস্কার

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষিত জসীম উদ্‌দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫ বছর শিক্ষকতা করেন;[৪] ১৯৪৪ সালে শিক্ষকতা ছেড়ে তিনি বঙ্গীয় প্রাদেশিক সরকার এবং পরে পূর্ব পাকিস্তান সরকারের প্রচার বিভাগের কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং ১৯৬২ সালে অবসরগ্রহণ করেন। জসীম উদ্‌দীন ছিলেন প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী এবং সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার একজন দৃঢ় সমর্থক।[৪] তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা।[৪]

জসীম উদ্‌দীন প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স পুরস্কার (১৯৫৮), বাংলাদেশ সরকারের একুশে পদক (১৯৭৬) ও স্বাধীনতা পুরস্কারে (মরণোত্তর, ১৯৭৮) ভূষিত হন।[৪] তিনি ১৯৭৪ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করেন।[৪]

No comments

Powered by Blogger.