Header Ads

Header ADS

শামসুর

 শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা পঞ্চাশের দশকে তিনি আধুনিক কবি হিসেবে বাংলা কবিতায় আবির্ভূত হন। এবং অল্প সময়ের ভেতরেই দুই বাংলায় ( তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম বাংলায়) কবি হিসেবে পরিচিতি পান। আধুনিক কবিতার অনন্য পৃষ্ঠপোষক বুদ্ধদেব বসুর 'কবিতা' পত্রিকায় 'রূপালি স্নান' কবিতাটি প্রকাশিত হলে কবি হিসেবে শামসুর রাহমান সুধীজনের দৃষ্টিলাভ করেন । পরবর্তীতে উভয় বাংলাতেই তাঁর শ্রেষ্ঠত্ব এবং জনপ্রিয়তা প্রতিষ্ঠিত হয়। তিনি নাগরিক কবি, তবে নিসর্গ তাঁর কবিতায় খুব কম ছিল না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর লিখিত তাঁর দুটি কবিতা খুবই জনপ্রিয়। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে কলকাতার বিখ্যাত দেশ ও অন্যান্য পত্রিকায় কবিতা লিখতেন। শামসুর রাহমানের ডাক নাম বাচ্চু।

শামসুর রাহমান
Shamsur Rahman Pohela Falgun 1412.jpg
পহেলা ফাল্গুনের উৎসবে শামসুর রাহমান (১৪১২)
জন্ম২৩ অক্টোবর ১৯২৯
মৃত্যু১৭ আগস্ট ২০০৬ (বয়স ৭৬)
নাগরিকত্বব্রিটিশ ভারতীয় (১৯২৯-১৯৪৭)
পাকিস্তানী (১৯৪৭-১৯৭১)
বাংলাদেশী (১৯৭১-২০০৬)
শিক্ষাএমএ (ইংরেজি)
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাকবিসাংবাদিক
দাম্পত্য সঙ্গীজোহরা বেগম
সন্তান
  • সুমায়রা আমিন
  • ফাইয়াজ রাহমান
  • ফাওজিয়া সাবেরিন
  • ওয়াহিদুর রাহমান মতিন
  • শেবা রাহমান
পুরস্কার

No comments

Powered by Blogger.